সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ বাজি রেখে কলেজছাত্রীকে বাঁচালেন রেলওয়ে কর্মী

news-image

অনলাইন ডেস্ক : নের ফুজিয়ান প্রদেশের পুতিয়ান এলাকার একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত কিছু লোক। কিছুক্ষণ পরই এলো প্রতীক্ষিত ট্রেন। সেই ট্রেনটি দেখামাত্রই রেললাইনের ওপর লাফ দিল এক কলেজছাত্রী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছিল ওই কিশোরী। ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক পুরুষ। পেছন থেকে জড়িয়ে ধরিয়ে রক্ষা করলেন ওই কিশোরীকে।

গত ১০ মে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত স্টেশনটিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) প্রতিবেদনে বলা হয়, নিজের জীবন বাজি রেখে তরুণীর জীবন রক্ষাকারী ব্যক্তির নাম ওয়েং জিয়াংঝং। তিনি রেলওয়ের একজন কর্মী।

সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়, রেলওয়ে স্টেশনে থাকা একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনার চিত্র। এতে দেখা যায়, কিশোরী আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই ওয়েং জিয়ানঝং পেছন থেকে সেই কিশোরীকে জাপটে ধরে শুয়ে পড়েন। এ সময় তিনি মাথায় কংক্রিটের আঘাতে সামান্য আহত হলেও কিশোরীকে রক্ষা করতে পেরেছেন।

রেললাইন থেকে কিশোরীকে সরানোর কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। এরপর দুজনের সাহায্যে এগিয়ে আসেন আশপাশে থাকা লোকজন।

https://youtu.be/v_67s9cdQHw

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন