সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন জন্মদিনে যা করবেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের জন্মদিনের অনুষ্ঠান মানেই হৈ-হুল্লোড় ও সারারাত পার্টি। সেই পার্টিতে বলিউড তারকাদের আগমন অন্যমাত্রা যোগ করে। তবে সে পথে হাঁটছেন না বেবিডল খ্যাত সানি লিওন। ১৯৮১ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী আজ ৩৬-এ পা দিয়েছেন। তবে তা উদযাপনে কোনো পার্টির আয়োজন করেননি তিনি। বরং স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে ঘুরতে যাবেন সানি লিওন।

ডিএনএ ইন্ডিয়াকে সানির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তাঁর (সানি লিওন) জন্মদিন উপলক্ষে ড্যানিয়েল একটি পার্টির পরিকল্পনা করেছেন। আর পার্টিটা হবে সেখানেই যেখানে সানি এবং ড্যানিয়েলের প্রথম দেখা হয়েছিল। জায়গাটার নাম ‘ফায়ারফ্লাই’। সেখানে রোমান্টিক পরিবেশে একান্তে সময় কাটানোর জন্য আলাদা অনেক ছোট ঘর ছিল। তবে এবার শুধু সানি ও ড্যানিয়েল নয়, সেখানে যাবেন তাঁদের অভিভাবকরাও। পরিবার নিয়ে উদযাপন করবেন জন্মদিন। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসের ‘ফায়ারফ্লাই’তে কয়েকজন বন্ধু, সানির ভাই ও ভাইয়ের স্ত্রী উপস্থিত থাকবেন।

ছবি নিয়ে তেমন ব্যস্ততা না থাকলেও আইটেম গান নিয়ে ব্যস্ত রয়েছেন সানি। বিশাল দেওরুখারের পরিচালনায় একটি মারাঠি ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছেন সানি। এ ছাড়া মিলান লুথারিয়ার পরিচালনায় ‘বাদশাও’ ছবিতে একটি আইটেম গানে নাচবেন সানি। সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তা। ছবিটির এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইটেম গানের ফাঁকে ‘তেরা ইন্তেজার’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন সানি লিওন। রাজিব ওয়ালিয়ার পরিচালনায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানিকে। ছবিটিতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমাটির এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সোনাক্ষীর ‘নূর’ চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই