,

১০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’!

news-image

বিনোদন ডেস্ক : ১০০০ কোটি রুপি আয় করে ভারতের চলচ্চিত্র ইতিহাসে রেকর্ড গড়েছে ‘বাহুবলী : দ্য কনক্লুশন’। কিন্তু রেকর্ডটি বেশি সময় আর নিজের দখলে রাখতে পারছেন না নির্মাতা এসএস রাজামৌলি। আমির খান অভিনীত বলিউডের ‘দঙ্গল’ ছবিটিও ১০০০ কোটি ক্লাবের ঢুকছে খুব শিগগির।

গত বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দঙ্গল’র মোট আয় এ পর্যন্ত ৯৫০ কোটি রুপি। এরমধ্যে ভারত থেকে আয় হয়েছে ৭৪৪ কোটি রুপি। তাইওয়ান থেকে আয় হয়েছে ২০ কোটি রুপি।

চীনের রেকর্ডসংখ্যক পর্দায় (৯০০০) ছয় দিন আগে মুক্তি পায় নিতেশ তিওয়ারির ‘দঙ্গল’। চীন থেকে এরইমধ্যে ১৮৭.৪২ কোটি রুপি আয় করেছে ছবিটি। চীনে সেসব বিদেশি ছবি মুক্তি পায় তার ৯০ ভাগই হলিউডের। এখন চীনে হলিউডের ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ছবিটি প্রদর্শিত হচ্ছে। ছবিটির সঙ্গে সমানে সমান পাল্লা দিয়ে প্রদর্শিত হচ্ছে ‘দঙ্গল’। (ফার্স্টপোস্ট, ইন্ডিয়া টাইমস অবলম্বনে)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে