,

‘বাহুবলী ২’-এ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেলেন যিনি

news-image

বিনোদন ডেস্ক : ১০০০ কোটির মাইলস্টোন কবেই ছাপিয়ে গিয়েছে। এখন যতদূর এগোনো সেটাই নতুন রেকর্ড। বাহুবলীর বিজয়রথ থামাবার মতো ধারে কাছে আর কোনও ছবিই নেই। এ সপ্তাহে নতুন ছবি মুক্তি পেয়েছে বটে। কিন্তু বাহুবলীর সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে হয় না। অন্তত প্রথম দিনে ছবিগুলির উপার্জন সে ইঙ্গিতই দিচ্ছে। ফলে নতুন রেকর্ডের দিকে ‘বাহুবলী ২’ যে আগাচ্ছে এমনটা বলাই যায়।

বাহুবলীর এই সাফল্যের পিছনে প্রত্যেক কলাকুশলীদেরই সমান ভূমিকা আছে। যতখানি কৃতিত্ব কাটাপ্পার, ততখানি কৃতিত্ব শিবগামীরও। কিন্তু কে এ ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন?

অনেকেই এ প্রশ্নের উত্তরে প্রভাসকেই চিহ্নিত করছেন। ‘বাহুবলী’র প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে-যেভাবে তিনি গোটা ছবিটিকে ধরে রেখেছেন, সাফল্যে উত্তীর্ণ করেছেন, তাতে তারই পারিশ্রমিক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু তিনি নয়। এ ছবির জন্য তিনি পেয়েছেন ২৫ কোটি টাকা।

বাহুবলীর প্রায় সমান জনপ্রিয়তা ছিল কাটাপ্পার জন্যও। কিন্তু তিনিও খুব বেশি পারিশ্রমিক পাননি। এই চরিত্রের জন্য অভিনেতা সত্যরাজ পেয়েছেন মাত্র ২ কোটি টাকা। এরপরেই দর্শকের পছন্দে এগিয়ে ছিলেন শিবগামী। কিন্তু সে চরিত্রের অভিনেত্রী রাম্য কৃষ্ণণ এ ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী নন। তার পারিশ্রমিক ছিল, ২.৫ কোটি টাকা। তাহলে দেবসেনা ছাড়া আর কে হতে পারে! অনুষ্কা শেট্টি যেভাবে সকলের মন জয় করেছেন তাতে এ ছবির সাফল্যের কৃতিত্ব অনেকটাই তার প্রাপ্য। কিন্তু এ ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫ কোটি টাকা।

অপর নায়িকা তমান্না ভাটিয়াও পেয়েছেন তাই-ই। যে ভল্লালদেবকে কেউই পছন্দ করেননি, তার পারিশ্রমিক কত জানেন? তিনি পেয়েছেন ১৫ কোটি। তাহলে এ ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী কে? তিনি অবশ্যই পরিচালক এস এস রাজামৌলি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ছবির জন্য পরিচালক পেয়েছেন সর্বোচ্চ ২৮ কোটির প্যাকেজ। যার ভাবনায় গোটা দেশ বাহববলীতে মজেছে, তিনি ছাড়া আর কে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে পারেন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে