,

আমিরের জন্য সুশান্তকে ফিরিয়েছেন সানা

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমায় অভিনয়ের করবেন এ অভিনেত্রী। এ কারণে কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন সানা।

এদিকে সুশান্ত সিং রাজপুত অভিনীত চান্দা মামা ডোর কে সিনেমায় সানাকে নেয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘চান্দা মামা ডোর কে সিনেমার নির্মাতারা কেন্দ্রীয় চরিত্রের জন্য একজন অভিনেত্রীকে খুঁজছেন, তারা ফাতিমা সানা শেখকে নিতে আগ্রহী। তবে এ বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’ অন্যদিকে সানাও সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তখন কিছু বলতে রাজি হননি।

এখন ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমার জন্য সুশান্তের সিনেমা ফিরিয়ে দিয়েছেন সানা।

এর আগেথাগস অব হিন্দুস্তান সিনেমায় সানার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের একটি বিবৃতিতে বলা হয়, ‘সিনেমায় এ চরিত্রটি (সানা যেটিতে অভিনয় করছেন) খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এমন একজনকে চাইছিলাম যে চরিত্রটির জন্য উপযুক্ত। বেশ কয়েকটি অডিশন নেয়ার পর আমরা সানাকে পাই এবং তিনি অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী। তার মতো একজন পারফেক্ট অভিনেত্রীকে আমাদের সিনেমায় পেয়ে আমরা খুশি।’

চলতি বছরের জুনে থাগস অব হিন্দুস্তান সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। আগামী বছরের দিওয়ালিতে সিনেমাটিতে মুক্তির কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন ধুম-থ্রি খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। অন্যদিকে চান্দা মামা ডোর কে সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় পুরান সিং। এ সিনেমাটিও আগামী বছর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে