সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমানের ভেতর মারামারি

news-image
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রুটে যাতায়াতকারী একটি বিমানে মারামারির ঘটনা ঘটেছে। ডালাস থেকে ওকল্যান্ডগামী ‘দক্ষিণ-পশ্চিম ফ্লাইট-২৫৩০’ নামের বিমানটি হলিউডের বুরব্যাংক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় দুই যাত্রীকে হাতাহাতি করতে দেখা গেছে। বুরব্যাংকের পুলিশ এ ঘটনা জানিয়েছে।
এ সময় সহযাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি আসনের দুই যাত্রী হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পেছনের আসন থেকে উঠে গিয়ে এক যাত্রীতে আরেক যাত্রীর উপর চড়াও হতে দেখা যায়। টানা কয়েক মিনিট তাদের মধ্যে হাতাহাতি চলে। ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই বিমান সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক বিমানবন্দরে সাময়িক যাত্রাবিরতির সময় ওই দুই যাত্রী মারামারি করেন। তবে বিমানের অন্যান্য যাত্রীরা তাদের থামিয়ে দেয়। এ ঘটনায় এক যাত্রী সামান্য আহত হয়েছে। তবে কি কারণে তারা এই কাণ্ড ঘটান তা জানা যায়নি।
বুরব্যাংক পুলিশ জানায়, এ ঘটনায় ল্যানচেস্টারের বাসিন্দা ৩৭ বছর বয়সী এ যাত্রীকে আটক করা হয়েছে। বর্তমানে সে বুরব্যাংক কারাগারে বন্দী রয়েছে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’