বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন আদনান সামি

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি মেয়ের বাবা হয়েছেন। বুধবার প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন আদনান সামি ও রোয়া সামি দম্পতি। নবজাতকের নাম রাখা হয়েছে মদিনা সামি খান।

বিষয়টি নিশ্চিত করে আদনান সামি জানান, মদিনা হচ্ছে আমাদের দুইজনের কাছে অবিশ্বাস্য একটি উপহার। আমি ও রোয়া সব সময় মেয়ে চেয়েছি। আর ইতিমধ্যে সে (মদিনা) আমার লাকি চার্ম হয়ে এসেছে। কেননা আমি আমার সংগীতের নতুন অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন বলেও জানান সামি।

এ জাতীয় আরও খবর