বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ওপর হামলাকারীদের অভিশাপ দিলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়ক শাকিব খান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি দায়ের করা হয়েছে।

জিডির অভিযোগ করে বলা হয়, ‘গত ৫ মে রাতে শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তিনি প্রবেশ করেন। এ সময় চলচ্চিত্র নায়ক সাইমন, জিয়া, ফাইটার সামি, সাইফ খান কালুসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। ঐ সময় তার ভক্তরা হামলা চেষ্টাকারীদের নিবৃত্ত করেন। এর পেছনে জায়েদ খানের হাত থাকতে পারে।’

তবে শাকিবের এই দুঃসময়ে সব সময় তার পাশে রয়েছেন স্ত্রী, অভিনেত্রী অপু বিশ্বাস। এর আগে হামলা হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানান অপু।

তিনি বলেন, ‘হামলা নিয়ে অপু আরো বলেন, ‘মধ্যরাতে শাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পিছনে ইন্ধন যোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই।’

গতকাল আবারো তিনি এই ঘটনা নিন্দা জানিয়ে অপু তার ফেসবুকে লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে। তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে। তারা আসলে শাকিবের ভালো চান না। নির্বাচনের রাতে যারা শাকিবকে ডেকেছেন এবং তার উপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি। শাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রে সময় দিয়েছেন। তার ধ্যান-জ্ঞান চলচ্চিত্র। আজ এর পরিণাম কি এটা হওয়া উচিত?’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ