সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফির বদলে জুটল থাপ্পড়

news-image

 

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের সান্নিধ্যে যাওয়ার জন্য অনেক কিছুই করেন ভক্তরা। কখনো তারা পান পুরস্কার, আবার কখনো মেলে তিরস্কার। সম্প্রতি এমনই এক ঘটনায়, প্রিয় অভিনেত্রীর সঙ্গে সেলফির পরিবর্তে থাপ্পড় জুটেছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এক ভক্তের।

ত্বক বিশেষজ্ঞের কাছ থেকে মুম্বাইয়ে নিজের বাসায় ফিরছিলেন ক্যাটরিনা। এ সময় তাকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান এক ভক্ত। শুধু তাই নয়, বাসার গেটের সামনে গিয়ে ক্যাটরিনার নাম ধরে চিৎকার করেন এবং এ অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন। তাকে চলে যেতে বলা হলেও ভক্ত তা শুনতে নারাজ। পরবর্তীতে ক্যাটরিনার গাড়ি চালক এসে সেই ভক্তকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেন। এরপর কাঁদতে কাঁদতে সেই স্থান ত্যাগ করেন সেই ভক্ত। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ।

অভিনয়ের দিক থেকে বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সালমান খান। এ ছাড়া মুক্তির অপেক্ষায় ক্যাটরিনা অভিনীত সিনেমা জাগ্গা জাসুস। অনুরাগ বসু পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর কাপুর।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন