,

বিয়ের রাতেই স্বামীর ডিভোর্স!

Marriage-Anniversary-HD-Wallpaper-9(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) ডিভোর্স শব্দটা বর্তমান জীবনের অঙ্গ। বিভিন্ন কারণে বিবাহিত দম্পতিদের বিচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। কিন্তু বিয়ের রাতেই যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় স্বামী-স্ত্রী? সেক্ষেত্রে বিষয়টি বোধহয় সত্যিই আশ্চর্যের।

সৌদি আরবের এক যুবক বিয়ের রাতেই তার স্ত্রীর থেকে বিচ্ছেদ দাবি করলেন। বিয়ের রাতে তার কাছে একটি মেমরি কার্ড পৌঁছায়। সঙ্গে একটি চিঠি। যাতে লেখা ছিল মেমরি কার্ডটির ছবিগুলো যেনো তিনি দেখেন। যে হোটেলে তাদের বিয়ের আয়োজন হয়েছিল সেখানেই তিনি ল্যাপটপে মেমরি কার্ডটি খুলে তার স্ত্রীর সঙ্গে প্রাক্তন প্রেমিকের কিছু ঘনিষ্ট ছবি দেখতে পান। এরপরেই তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বিয়ের আগে পাত্রীর প্রাক্তন প্রেমিক তাঁকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছিলেন। ওই যুবতী রাজি না হওয়ায় তাকে হুমকিও দেয় এই বলে যে, তাদের দুজনের ঘনিষ্ট মুহূর্তের ছবি সে ফাঁস করে দেবে। কিন্তু ওই যুবতী তার প্রাক্তন প্রেমিককে জানায় সে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায়। পুরনো সম্পর্কে সে আর থাকতে চায় না।

প্রতিশোধ নিতেই যুবতীর প্রাক্তন প্রেমিক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেমরি কার্ডে ভরে পাঠিয়ে দেয় মেয়েটির সদ্যবিবাহিত স্বামীর কাছে। যে ছবির জেরে বিয়ের রাতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেয় স্বামী।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে