সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সমিতির কাছে ক্ষমা চাইলেন ‘রংবাজ’ নির্মাতা রনি

news-image

বিনোদন প্রতিবেদক : সেই আলোচিত ‘রংবাজ’ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনি। শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে রংবাজ সিনেমার শুটিং করে সমিতির আদেশ অমান্য করায় ২৯ এপ্রিল রনির সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি।

উপায়ন্তর না পেয়ে শেষমেষ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্দেশ্যে অনলাইনে খোলা চিঠি লিখেছেন রনি। গতকাল সোমবার রাতে রনি তার ফেসবুক স্ট্যাটাসে এ চিঠি লিখেছেন।

রনি বলেন, ‘সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং সমিতির যে কোন সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি আরো বলেন, ‘এই সমিতিই আমার পরিচয়, আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার কর্মকাণ্ডের জন্য দু:খ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম, আশা করছি, আমি আপনাদের পিতৃপ্রতিম, ভাতৃপ্রতিম হাতের আশীর্বাদ পাবো। আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।’

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন