,

‘লিভ টুগেদারে দোষের কি আছে’ : আনুশকা

news-image

বিনোদন ডেস্ক :  আনুশকা শর্মার সময়টা বর্তমানে খুব ভালো যাচ্ছে। কারণ তার করা বেশ কিছু ছবি ধারাবাহিকভাবে ব্যবসা সফলতা পেয়েছে। অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কটাও বেশ জমে উঠেছে আজকাল। এর আগে বহুবার বিভিন্ন দেশে গোপন অভিসারে তারা গিয়েছেন। কিন্তু গত কয়েকমাস ধরে খোলামেলা প্রেমে মজেছেন তারা।

আর এ বিষয়টি খুব উপভোগ করছেন আনুশকা। এ বিষয়ে তিনি বলেন, আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকতে পারাটা কতটা শান্তির সেটা অন্য কেউ জানে না। আমি মনে করি আমার মতো করে বিরাটও সেটা অনুভব করে। তাই বলেইতো আমাদের সম্পর্কটা এখনও এগুচ্ছে। এদিকে একটি বলিউডভিত্তিক চ্যানেলকে দেয়া এ সাক্ষাৎকারে লিভ টুগেদার নিয়েও তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়।
এ বিষয়ে আনুশকা উত্তরও দিয়েছেন সাফ। তিনি বলেন, যার সঙ্গে থাকলে ভালো থাকা যায় তার সঙ্গেইতো থাকা উচিত। লিভ টুগেদারে দোষের কি আছে! বিরাটও পরিণত। আমিও। এটা নিয়ে এত আলোচনরারও কিছু নেই বলে আমার মনে হয়। যাদের কাজ নেই তারা আলোচনা-সমালোচনা করবেই। এদিকে এমন বক্তব্যের মধ্য দিয়ে খোদ বিতর্কের মুখে পড়েছেন আনুশকা। অনেকেই এ অভিনেত্রীর সমালোচনা করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে