সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শুটিং করার জন্য ঢাকায় পায়েল মুখার্জি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ফেরদৌস গত বছরের জুলাই মাসে রাজধানীর একটি রেস্তোঁরায় নতুন একজন নায়িকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘শ্যাওলা’ নামে নির্মাণ পরিকল্পিত একটি ছবিতে তার নায়িকা হিসেবে। তার নাম পায়েল মুখার্জি। কলকাতার এই অভিনেত্রী এরই মধ্যে সেখানকার বেশকিছু ছবিতে কাজ করেছেন। তার অভিনীত ও রাজ মুখার্জির পরিচালনায় ‘ফাঁস’ নামে একটি ছবি গত মাসে ভারতে মুক্তি পায়।

আর আসছে জুনে বাংলাদেশে শুটিং করার জন্য ঢাকায় আসছেন তিনি। এ প্রসঙ্গে পায়েল মুখার্জি কলকাতা থেকে মুঠোফোনে বলেন, এর আগে ‘শ্যাওলা’ ছবির মহরতে ঢাকায় এসেছিলাম। এরইমধ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে এবার তা শুরু হতে যাচ্ছে। আর এজন্য জুনে ঢাকায় আসব আমি। এ ছবিতে ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করব। এদিকে পায়েল মুখার্জির ক্যারিয়ার টিভি সিরিয়াল দিয়ে শুরু হলেও বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কলকাতার পাশাপাশি রাভি কিশানের সঙ্গে হিন্দি ছবিতেও কাজ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। সামনে ভালো কাজের প্রস্তাব পেলে ঢাকাতে আরো কিছু ছবি করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ফেরদৌস ও পায়েল গত বছরের জুলাইয়ের শেষদিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘শ্যাওলা’ ছবির মহরত করেন। এ ছবিটি পরিচালনা করবেন এহসান ও বাপ্পি। গ্রামীণ পটভূমির গল্প থাকছে এ ছবিতে। এখানে ফেরদৌসকে একজন মাঝির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘শ্যাওলা’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট