,

জোড়া লাগছে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক?

news-image

 

বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর গত বছর ব্রেকআপ হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের। গুঞ্জন ওঠে, রাবতা সিনেমায় সুশান্তের সহ-অভিনেত্রী কৃতি স্যাননের জন্য সুশান্ত-অঙ্কিতার ব্রেকআপ হয়। এ ছাড়া শোনা যায়, অঙ্কিতার ব্যবহারের কারণেই নাকি এ জুটির সম্পর্কে ভাঙন ধরে।

তাদের ব্রেকআপ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা শুরু হয় তখন ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুশান্ত লেখেন, ‘সে (অঙ্কিতা) অ্যালকোহলে আসক্ত নয়, আমিও নারী আসক্ত নই। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং এটি খুবই দুঃখজনক।’

এরপর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও তাদের এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন সুশান্ত-কৃতি দুজনই। অন্যদিকে শোনা যায়, ব্যাবসায়ি বিকাশ জেইনের সঙ্গে অঙ্কিতার প্রেমের গুঞ্জন।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ের লোখান্ডওয়ালার একটি রেস্তোরাঁয় একসঙ্গে কফি পান করতে দেখা গেছে সুশান্ত ও অঙ্কিতাকে। তারা কিছুক্ষণ একসঙ্গে গল্পও করেছেন। এ ছাড়া কিছুদিন আগে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, একসঙ্গে জনসম্মুখে আর দেখা দিচ্ছেন না সুশান্ত-কৃতি। পরস্পরের সঙ্গে কথাও বন্ধ করে দিয়েছেন তারা। রাবতা সিনেমার প্রচারণায় এ দুজনকে কীভাবে একত্রিত করবেন তা নিয়ে পরিচালকের নাকি ঘুম হারাম। সব মিলিয়ে গুঞ্জন উঠেছে, জোড়া লাগছে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক।

২০০৯ সালে নাটকে অভিনয়ের সূত্র ধরে একে অন্যের সঙ্গে পরিচয় হয় সুশান্ত-অঙ্কিতার। এরপর হয় প্রেম। তারপর থেকে একই সঙ্গে বসবাস করছিলেন তারা। গত বছর তাদের এই ব্রেকআপ হয়। হঠাৎ তাদের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন, কারণ তার আগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে