,

সেন্সরে যাচ্ছে শাকিব-বুবলীর অহংকার

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে যাচ্ছে। চলতি সপ্তাহের যেকোনো দিন ছবিটি সেন্সর বোর্ডে মুক্তির অনুমতি পেতে জমা দেয়া হবে। এমনটাই জানালেন ‘অহংকার’ ছবির পরিচালক শাহাদৎ হোসেন লিটন।

জাগো নিউজকে তিনি বলেন, ‘অহংকার’ ছবির শুটিং, গান, ডাবিং, কালার কারেকশন সবকিছু শেষ হয়েছে। গেল সপ্তাহে সেন্সরে জমা দিতে চেয়েছিলাম। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রপাড়া উত্তপ্ত থাকায় আর দেইনি। এ সপ্তাহের যেকোনো সময় সেন্সরে জমা দেব।

এদিকে ‘অহংকার’ ছবিটি ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শাহাদৎ হোসেন লিটন বললেন ভিন্ন কথা। তিনি জানালেন, ‘অহংকার’ ঈদে মুক্তি দেয়া হবে না। ঈদুল ফিতির ও ঈদুল আজহা এর মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে।

শাকিব-বুবলী জুটির এটি তিন নম্বর ছবি। ছবিটি নিয়ে বুবলী বলেন, এর আগে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। আশা করছি ‘অহংকার’ ছবিটি ও শাকিবের নায়িকা হয়ে দর্শকরা এবারও আমাকে সানন্দে গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে