বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিসেস কুক’ পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মিসেস কুক’ শিরোনামের নতুন একটি খণ্ড নাটকে কাজ করছেন পূর্ণিমা। শ্রাবণী ফেরদৌসের রচনা ও শুভ্র খানের পরিচালনায় এর শুটিং শুরু হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে।

পূূর্ণিমা বলেন, নাটকটিতে আমার বিপরীতে কাজ করছেন নাসিম ও ইমন। গল্পটি বেশ সুন্দর। আশা করি নাটকটি ঈদে দর্শক উপভোগ করবেন।

‘মিসেস কুক’ এর আগে রায়হান খানের রচনা ও নির্দেশনায় ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে অভিনয় করেন পূর্ণিমা। এ নাটকটিও ঈদে প্রচারিত হবে। ঈদ উপলক্ষে চয়নিকা চৌধুরীর ‘তালপাতার পাখা’ নাটকেও অভিনয় করবেন পূর্ণিমা।

এ জাতীয় আরও খবর