,

মালাইকার অল্প স্বল্প প্রেমের গল্প

news-image

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুরের সাথে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে এত দিন কানাঘুষা ছিল, শেষ পর্যন্ত এর অবসান হলো। মুখ খুলতে একরকম বাধ্যই হলেন মালাইকা। সুজান খান, বিপাশা বসুর সঙ্গে এক অনুষ্ঠানে এই অপ্রীতিকর প্রশ্নের মুখে পরতে হয় তাকে। রীতিমত রেগে গিয়ে ওই সাংবাদিককে প্রাসঙ্গিক প্রশ্ন করতে বলেন।

তিনি তখন বলেন, ‘সিরিয়াসলি? আমাদের নিয়ে কথা বলুন। আমরা তিন জন স্বাধীনভাবে বিস্ময়কর এবং আশ্চর্যজনক নারী এখানে, এই নিয়ে কথা বলুন। আপনি কেন সত্য কথা বলবেন না যখন আমরা সাক্ষাৎ করি, সব কি ঘটে? সবাই খুশি, হাসছে এবং আমাদের কথা বলছে। এসব নিয়ে বলুন। আমি মনে করি এটা আরো আকর্ষণীয়। ঠিক? গল্প করার কি দরকার’।

গুজব বলছে মালাইকা অর্জুনের সম্পর্ক গত বছরের মে মাস থেকে শুরু হয়েছে। দু’জনকে প্রায়ই এক জায়গায় দেখা যায়। সেখানে তাদের সচেতন ভাবে একসাথে ক্লিক না করার জন্য প্রচেষ্টা চালাতেও দেখা যায়।

সম্প্রতি নাচ বালিয়ে সিজন-৮ এ অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর এসেছিলেন। তাদের ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’ এর প্রমোশনে। সেখানে সোনাক্ষি সিনহার অনুপস্থিতে মালাইকা অরোরাকে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুজনেই সেখানে কেবল মাত্র আনন্দের বিষয়গুলো শেয়ার করেছেন। বাকি সময় কথা বলা থেকে বিরত থেকেছেন সতর্ক ভাবে।

অন্য দিকে অনেকে বলছে আরবাজ খানের সাথে ১৮ বছরের দাম্পত্য জীবন অবসানের কারণ অর্জুন কাপুর হতে পারে। গত বছরের মার্চে এই জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।

ইতোমধ্যে আরবাজ খান জানিয়েছে তিনি অন্য কারো সাথে ডেট করছেন। মালাইকা এখনও তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। মালাইকা আরবাজ খানের সংসারে ১৫ বছরের একটি ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে