,

হৃদয় ছুঁয়ে যাওয়া প্রিয়াঙ্কার ভাইরাল ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : হৃদয় ছুঁয়ে যাওয়া এক ভিডিও শেয়ার করেছেন হলিউড মাতানো বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

ইউনিসেফ পরিচালিত শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করুন এই উদ্যোগ নিয়ে সম্প্রতি জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় যান তিনি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা সেখানে যৌন নির্যাতনের শিকার শিশুদের সঙ্গে দেখা করেন, যাদের পুনর্বাসনের জন্য কাজ করছে একটি সামাজিক গ্রুপ।

এসব নিয়েই প্রিয়াংকা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, পৃথিবীকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে কাজ করছে এই দল।

ভিডিওতে দেখা যায়, প্রিয়াংকা যাদের সঙ্গে দেখা করেন, তাদের মাথায় প্রিয়াংকার মতো চুল নেই। তাই প্রিয়াংকাকে কাছে পেয়ে তার মাথার চুলের প্রশংসা করে সবাই।

এ সময় প্রিয়াংকাকে সব শিশুরা ঘিরে রাখে। কিছু সময়ের জন্য তাদের মধ্যমণি হয়ে ওঠেন এই বলিউড অভিনেত্রী।

প্রিয়াংকা সেখানে ১০ মিনিটের মতো ছিলেন, যা তাকে অনেক আনন্দ দেয়।

এ নিয়ে তিনি আরও লেখেন, আমরা প্রত্যেকেই বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সুন্দর।

৪২ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করার পর তা ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে ৫ লাখ ৮০ হাজার বার দেখা হয়েছে।

অন্যদিকে ফেসবুকে দেখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার বার।

প্রসঙ্গত, প্রায় ১০ বছরের মতো ভারতের ইউনিসেফের জাতীয় দূত হিসেবে কাজ করেন প্রিয়াংকা। ২০১৬ সালের ডিসেম্বরে তাকে বিশ্বব্যাপী ইউনিসেফের শুভেচ্ছাদূত নিয়োগ দেয়া হয়।

https://youtu.be/cVHnqOiFrE8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে