,

‘প্রযোজক আমাকে সব সময় সেক্সি বলে ডাকতেন’

news-image

বিনোদন ডেস্ক : ‘ভাবি জি ঘর পর হ্যায়’শোর প্রযোজক বিনাফের কোহালির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। তার অভিযোগ ছিল, প্রযোজক তাকে সব সময়ই ‘সেক্সি’ বলে ডাকতেন।

বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন। ঘনিষ্ঠ না হতে চাওয়ার কারণে একাধিকবার তাকে শো থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছেন প্রযোজক। একবার নাকি শিল্পার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় ওই শো-এর মেকআপ আর্টিস্ট পিঙ্কু পাটওয়া তাদের দেখে ফেলেন। ঠিক তার পরের দিনই পিঙ্কুর চাকরি চলে যায় বলে দাবি করেছিলেন শিল্পা।

শিল্পা শিন্ডের পর এবার বিনাফের কোহালির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী সমীক্ষা। ওই সিরিয়ালের সেটে নাকি তাকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়।

সমীক্ষা জানান, সেটের পরিবেশ খুব খারাপ। প্রযোজকের বিরুদ্ধে কোনো কথা বললেই পরিচালক পবন সাধু তাদের খারাপ ভাষায় গালি দিতেন। প্রযোজকই নাকি তাকে এমন ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তা না করলে নাকি শিল্পীরা মাথায় চড়ে বসবে!

সমীক্ষা আরও অভিযোগ করেন, তার পাওনা টাকাও নাকি মিটিয়ে দেননি কোহালি। তবে প্রযোজক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে