,

কার্যনিবাহী পরিষদে নারীদের জয়জয়কার

news-image

বিনোদন প্রতিবেদক : শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ১৪তম আসর। এতে নির্বাচিত কার্যনিবাহী পরিষদের মোট ১১ সদস্যের মধ্যে সাতজনই নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদিকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। শিল্পী সমিতির এবারের কমিটিতে সহসভাপতি : রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : জাকির হোসেন, কোষাধ্যক্ষ: কমল নির্বাচিত হয়েছে।

অপরদিকে কার্যক‌রি পরিষদে নির্বাচিত সাতজন নারীদের মধ্যে রয়েছেন— রোজিনা , অঞ্জনা, মৌসুমী, পূর্ণিমা, পপি , নাসরিন ও জেসমিন। কার্যনিবাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সাইমন সাদিক, সুশান্ত, আলীরাজ ও ফেরদৌস (২৬১ ভোট)। এবার নির্বাচনে তিনটি প্যানেল থেকে ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সারারাত ভোট গননা শেষে আজ শনিবার সকালে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে