,

শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে কী ভাবছেন তারকারা

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় লাভ করেছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। শুক্রবার দিনভর শিল্পী সমিতির সংবিধান মোতাবেক স্বচ্ছভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শিল্পীদের নেতৃত্ব দিতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী সকল প্রতিনিধিদের কাছে সাধারণ শিল্পীদের প্রত্যাশা কী? এ বিষয়ে শিল্পীরা কী ভাবছেন? জেনে নেয়া যাক-

অভিনেতা ফারুক বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে শিল্পীরা তাদের নেতৃত্ব বাছাই করেছে। যারা বিজয়ী হয়েছেন তাদের উচিত হবে সেই প্রত্যাশার সম্মান দেয়া। যারা ভোটে হেরেছেন তাদেরকেও কিন্তু অভিজ্ঞতা নিয়ে বিজয়ীদের পাশে থাকতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে আমাদের প্রিয় চলচ্চিত্র পরিবার।’

অভিনেত্রী সুচরিতা বলেন, ‘যারা জিতেছেন তাদের অভিনন্দন। শিল্পীদের স্বার্থে কাজ করার প্রত্যয় সবসময় রাখতে হবে। ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হবে। সিনিয়রদের সম্মান ও নবীনদের দিক নির্দেশনার চর্চাটা হোক চমৎকারভাবে।’

অভিনেতা সোহেল রানা বলেন, ‌‘আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি ঠিক করে দিয়েছি। এবার দেখতে চাই সকল স্বপ্ন আর প্রত্যাশার বাস্তবায়ন। আশা করছি সবাই মিলে সফল একটি কমিটি হবে।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‌‘জয়ী-পরাজয়ী কোনো শিল্পীর মধ্যে যেন রেষারেষি না থাকে সেটাই চাই। চলচ্চিত্র শিল্প একটা পরিবার। এখানে আমরা সবাই সবার তরে কাজ করবো। যারা নেতৃত্বে রয়েছেন তারা হবেন আমাদের দিশারী।’

চিত্রনায়িকা কেয়া সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘নীতিগতভাবে আমরা এক। আর বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। হার-জিত যাই হোক না কেন সবার প্রতি সবার ভালোবাসা যেন অটুট থাকে। সুন্দর দিনের প্রত্যাশায় রইলাম।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস নির্বাচনে ভোট দিয়েছেন। তিনি তার পছন্দের প্রার্থীদের প্রদান করেছেন। যে সব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে এই নায়িকা বলেন, ‘এবারের নির্বাচনে যারাই প্রার্থী ছিলেন, তারা সবাই আমার খুব কাছের, আপন ও ভালো মনের সহশিল্পী। সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এবারের কমিটিতে যারা আছেন, তাদের বেশির ভাগই নায়ক ও নায়িকা। তারা সবাই শিল্পীদের আবেগ-অনুভূতির ব্যাপারগুলো বুঝতে পারবেন। সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা যারা শিল্পী, তারা যেন সম্মানটাও পাই, সেদিকে নতুন কমিটি খেয়াল রাখবে বলে আশা রাখছি।’

চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘কালকের দিনটি ছিলো আমাদের চলচ্চিত্র পরিবারের মানুষদের জন্য ঈদ উৎসবের মতো। সবাই হেসে খেলে আনন্দ করে ভোট দিয়ে নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করেছি। এবার চাইব আমাদের প্রতিনিধিরা আমাদের জন্য অনেক কিছু করবেন। দেশের শিল্পটাকে বিশ্ব বাজারে নিয়ে যেতে ভূমিকা রাখবেন।’

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘স্বজনপ্রীতি নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করবো মিশা ভাই ও জায়েদ খানসহ সকল বিজয়য় তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।’

চিত্রনায়িকা তানহা ফেসবুকে মিশা-জায়েদ খানকে মেনশন করে স্ট্যাটাস দিয়ে নব-নির্বাচিত এই দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে