সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের একসঙ্গে অমিতাভ-ঋষি

news-image

বিনোদন ডেস্ক : কাভি কাভি, অমর আকবর অ্যান্থনি, নসীব, কুলি’র মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন। ফের একসঙ্গে কাজ করবেন তারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন অভিনেতা ঋষি কাপুর। এক টুইটে অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে ঋষি কাপুর লেখেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ ও সম্মান অনুভব করি। টিমের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কাজ শুরু করলাম। বিস্তারিত জানতে চোখ রাখুন।’

সব সময়ই অমিতাভের প্রশংসা করেন ঋষি। তার জীবনী ‘খুল্লাম খুল্লা : ঋষি কাপুর আনসেন্সরড’-এ বিগ বি প্রসঙ্গে এ অভিনেতা লিখেছেন, ‘অমিতাভ নিঃসন্দেহে একজন চমৎকার অভিনেতা। অসাধারণ প্রতিভার অধিকারী এবং একইসঙ্গে যিনি বক্স অফিসও শাসন করেন।’

অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ সিনেমা পিঙ্ক। এ অভিনেতার পরবর্তী সিনেমা সরকার-থ্রি। এ ছাড়া আমিরের সঙ্গে থাগস অব হিন্দুস্তান ও রণবীর কাপুর-আলিয়ার সঙ্গে ড্রাগন সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে ঋষি কাপুরের সর্বশেষ সিনেমা কাপুর অ্যান্ড সন্স।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন