,

‘মেয়েকে’ নিজের নায়িকা বানালেন আমির!

news-image

বিনোদন ডেস্ক ; ‘দঙ্গল’ সিনেমায় বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফাতিমা সানা শেখ। এবার আমিরের নায়িকার চরিত্রে দেখা যাবে ফাতিমাকে।

আমির খানের পরবর্তী সিনেমা ‘ঠগ্‌স অফ হিন্দুস্তান’-এ দেখা যাবে ফাতিমাকে।

এই সিনেমায় অভিনয়ের জন্য নায়িকা খুঁজে পাচ্ছিলেন না আমির। আলিয়া ভাটসহ বেশ কয়েকজন নায়িকা আমিরের প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, সিনেমায় নায়িকার ভূমিকা খুবই ছোট।

কিছু দিন আগে একটা লিকড ছবি ইন্টারনেটে ঘোরাফেরাও করছিল ফাতিমার। এবার নিশ্চিত হওয়া গেল ছবিতে তিনিই আছেন।

এই রোলের জন্যেও গোড়া থেকে অডিশন দিতে হয়েছিল ফাতিমাকে। কারণ ছবিতে নারীচরিত্রটি নেহাত সাদামাটা নয়, বরং অ্যাকশনবাজ! ফলে ফাতিমাকে বেশ কয়েকটা কঠিন ওয়ার্কশপও করিয়েছেন আমির খান।

ছবির চিত্রনাট্যকার কৃষ্ণ আচার্য বলেছেন, ফাতিমাকে বেশ কয়েকটা অ্যাকশন ওয়ার্কশপ করানো হয়েছে। অডিশনের পর আমরা খুব খুশি হয়েছিলাম, ছবির পারফেক্ট নায়িকাকে ওর মধ্যে পেয়ে।

ফাতিমার জন্য তো এটা বড়় ব্রেক বটেই। কারণ আমিরের পাশাপাশি তিনি স্ক্রিন শেয়ার করবেন বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে