,

লন্ডন ফেরত রোজিনা জয় নিয়েই মাঠ ছাড়লেন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে সুদূর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা রোজিনা।

এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে কার্যকরি সদস্য পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।দিন শেষে অবশ্য জয়ের মুকুট পরেই ঘরে ফিরেছেন তিনি। নির্বাচনে ৩৪৪ ভোট পান রোজিনা।

জয়ের পর রোজিনা বলেন, ‘নির্বাচনের আগেই মিশা ও জায়েদ আমাকে বলেছেন শিল্পী সমিতিকে কার্যকরি সংগঠন হিসেবে দাঁড় করাতে হলে সিনিয়র ও পরিচিত শিল্পীদের দরকার। যারা বিভিন্ন দাবি সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য কিছু আদায় করতে পারবে।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রের উন্নয়নের জন্য তাদের বেশ আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকে আমাকে প্রস্তাব করা হয়েছে। তাছাড়া চলচ্চিত্রের এ দুরাস্থায় সংঘঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কিছু করার তাড়নাও অনুভব করছিলাম। তাই নির্বাচনে অংশ নেই।’

ভোট প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ফলাফল তো এখন সবার জানা। শিল্পীরা যে আমাকে এখনও এতো ভালোবাসেন তা দেখে সত্যি আমি মুগ্ধ। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।’

চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার অঙ্গিকার করে তিনি বলেন, সমিতির সব ধরনের কার্যক্রমে শিল্পী তথা চলচ্চিত্রের উন্নয়নে সবার সঙ্গে কার্যকরি ভূমিকা রাখার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু কমিটির নির্বাচিতরা চেষ্টা করলেই হবে না। চলচ্চিত্র হচ্ছে একটি পরিবার। তাই পরিবারের সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে