,

সালমানের টিউবলাইট টিজার প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের আগামী সিনেমা ‘টিউবলাইট’ নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। কমতি নেই নায়ক সালমানেরও। সিনেমাটির টিজার প্রকাশের খবর নিয়ে গেল এক সপ্তাহ ধরে সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত দেখা গেছে।

প্রতিদিনই জানিয়েছেন আপডেট। তার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত টিজার। সঙ্গে সঙ্গে সব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন সালমান।

টিজারে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়েছেন সালমান। শুরু থেকে খান সাহেবকে দেখা না গেলেও মাঝ থেকে পুরোটা জুড়েই রয়েছেন তিনি। টিউবলাইট সিনেমায় লক্ষ্মণ নামের এক সহজ সরল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। যে বিশ্বাস করে, বিশ্বাস হচ্ছে- টিউবলাইটের মতো। এটি জ্বলতে সময় নেয় কিন্তু একবার জ্বললে তা চারপাশের সবকিছু আলোকিত করে। এভাবেই বললেন সল্লু মিয়া।

মূলত ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প তুলে ধরেছেন পরিচালক কবির খান। অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন কবির খান। এর আগে তার পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’ বলিউডের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

‘টিউবলাইট’ এ সালমান ছাড়া আরো অভিনয় করছেন চিনা অভিনেতা জু-জু, সোহেল খান, প্রয়াত ওম পুরি। একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন কিং খান শাহরুখও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে