বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই ভুলগুলো এড়াবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : কিছু কাজ আমরা নিয়মিতই করি। আর কিছু ভুল যেন লেগে থাকে আঠার মতো। যেমন ডিমের খোসা ছাড়ানোর কথাই বলি। খোসা ছাড়াতে গিয়ে প্রায় অর্ধেক ডিমই হয়ে যায় নষ্ট। একটু বুদ্ধি খাটালে কিন্তু এই ভুলগুলো এড়ানো যায়। মনে রাখুন এসব পরামর্শ:

১. দ্রুত মোবাইল ফোন চার্জ
হাতে সময় কম, মোবাইল ফোনের ব্যাটারি ‘টিউ টিউ’ করে সতর্ক সংকেত দিচ্ছে। মোবাইল ফোনটা হয়তো চার্জ করতে দিলেন। কিন্তু ১৫ মিনিট পর দেখলেন, চার্জ হয়েছে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ হয়েছে। সারা দিন চলার মতো নয়। অথচ চার্জে দেওয়ার সময় ফোনটা যদি এয়ারপ্লেন মোডে রাখেন, তাহলে কিন্তু এই অল্প সময়েই চার্জ হবে প্রায় দ্বিগুণ!

২. ফাউন্ডেশনের রং বাছাই
ফাউন্ডেশনের রং বাছাইয়ের আগে আমরা কী করি? মুখে নয়তো হাতের কবজিতে লাগিয়ে পরীক্ষা করি। কিন্তু ফাউন্ডেশন যদি আপনার গলায় লাগিয়ে পরীক্ষা করেন, তাহলে সঠিক রংটাই বেছে নিতে পারবেন সহজে।

৩. চাবি আলাদা করা
চাবির গোছায় কোনটা যে অফিসের ড্রয়ারের আর কোনটা যে বাসার ড্রয়ারের, এটা গুলিয়ে ফেলা কঠিন কিছু নয়। আর চাবিগুলো যদি একই রকম হয়, তাহলে তো তালগোল পাকানোর জন্য যথেষ্ট। চাবির কোথাও নেইলপলিশ দিয়ে ভিন্ন ভিন্ন রং করে নিন। অফিসের জন্য এক রং, বাসার জন্য আরেক রং—এভাবে খুব সহজেই আলাদা করতে পারবেন চাবিগুলো।

৪. সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো
সেদ্ধ ডিমের খোসা ঠিকমতো ছাড়াতে না পারলে কী হয়, ভুক্তভোগীমাত্রই জানেন। অনেক সময় তো খোসার সঙ্গে অর্ধেক ডিমই চলে যায় ডাস্টবিনে। ডিম সেদ্ধ করার সময় এক চামচ বেকিং সোডা ছেড়ে দিন পানিতে। ডিম সেদ্ধ হলে খোসা ছাড়ানোর সময় দেখুন ম্যাজিক!সূত্র: ব্রাইটসাইড ডটকম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ