সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতকিছুর পরও আলিয়াকে নিজের অনুপ্রেরণা বললেন শ্রদ্ধা!

news-image

বিনোদন ডেস্ক : শ্রদ্ধা কাপূর আর আলিয়া ভাটের মধ্যে চিরকালই প্রতিযোগিতার আঁচ পেয়ে এসেছে মিডিয়া। বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রকে আলিয়া নাকি শ্রদ্ধার সঙ্গে কাজ করতে নিষেধ করে দিয়েছেন। আলিয়ার দেখাদেখি শ্রদ্ধাও ‘হাসিনা’র মতো অফট্র্যাক ছবি করছেন। কিংবা ছবিতে প্লেব্যাক করছেন। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের গন্ধটা ছিলই।

কিন্তু শ্রদ্ধা বলছেন, ‘‘এই ক’দিনে আলিয়া নিজের যা রেঞ্জ দেখিয়েছে, তাতে ওকে রীতিমতো সম্মান করা উচিত। আমি তো ওকে নিজের প্রেরণা মনে করি। ’’ গত বছর ‘বাগী’র সাকসেস পার্টিতে আলিয়া যাননি। তখন থেকেই দু’জনের প্রতিযোগিতা নিয়ে গুঞ্জন শুরু। আলিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘শ্রদ্ধা খুবই মিষ্টি মেয়ে। সুতরাং ওর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। এইসব আসলে মিডিয়ার মনগড়া! আমি ওর পার্টিতে যেতে পারিনি শ্যুটিং ছিল বলে। অন্য কোনও কারণ নেই। ’’ আসলে ‘এক ভিলেন’এর পর সিদ্ধার্থের সঙ্গে শ্রদ্ধা নাকি একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন। আলিয়া তাতে একটু বিপন্ন হয়ে শক্ত হাতে ব্যাপারটা থামান! তার ফলে সিদ্ধার্থ আর শ্রদ্ধা অনস্ক্রিন জুটিও বাঁধেন না আর! যাই হোক, এসব তো মনের ব্যাপার। তা বলে কি পেশার ক্ষেত্রে একজন আরেকজনের ‘ইন্সপিরেশন’ হতে পারেন না!

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন