সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে শাকিবের ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে গণ্ডগোল!

news-image

বিনোদন প্রতিবেদক : শুক্রবার দিনভর অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির। এরপর সন্ধ্যা ৭ টা থেকেই চলছিল ভোট গণনা। কিন্তু বিপত্তি ঘটে ভোট গণনার শেষ মুহুর্তে। চরম গন্ডগোলের সৃষ্টি হয়। শুধু তাই নয় এই গণ্ডগোলের ফাঁদে পড়ে আহত হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

রাত দুইটার দিকে শাকিব খান এফিডিসিতে যান। এসময় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এটি নিয়ে মিশা-জায়েদ ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেলের লোকজন আপত্তি জানান। তারা বারবার শাকিবকে অকারণে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বারণ করেন। কিন্তু শাকিব কারো বারণ না শুনেই ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

এ নিয়ে কেন্দ্রের বাইরে চরম উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে শাকিবকে মিশা-জায়েদ প্যানেলের নেতা কর্মীরা বের করতে উদ্ধত হন। শাকিবও পালটা চিৎকার করতে থাকেন। বাইরে থেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। এরমধ্যে গেটের বাঁশ পড়ে সাইমনের মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব।

জানা গেছে, হট্টগোলের একপর্যায়ে পুলিশের সহায়তায় শাকিব খানকে ভোট কেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। তারপর তিনি শাকিবকে তার গাড়িতে তুলে দেন।

এই ঘটনার পর এফডিসিতে শুনশান নিরবতা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট