বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর জীবনের সেরা দিন?

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা অপু বিশ্বাসের জীবনের অন্যতম সেরা দিন কোনটি? নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী। আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন শেষে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘ এক বছর পর আজ এলাম প্রাণের এফডিসিতে। অনেকের সঙ্গে দেখা হলো, কথা হলো, হাসি-আড্ডা সবই হলো। নিঃসন্দেহে আজ জীবনের অন্যতম সেরা একটা দিন ছিল। সবাইকে ধন্যবাদ এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য।’

১০ মাসের বেশি সময় আড়ালে থাকার পর কিছুদিন আগে সন্তানসহ জনসমক্ষে আসেন অপু। অনেক দিন পর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। বললেন, ‘গতকাল একটা পার্টিতে গিয়েছিলাম। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। মনটা অনেক ফুরফুরে লাগছে। একটা বছর অনেকটা বন্দী জীবনের পর এটাই আমার বড় কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া।’

গত বৃহস্পতিবার রাতের অনুষ্ঠান শেষে শুক্রবার সকালে এফডিসিতে ভোট দিতে আসেন অপু বিশ্বাস। এটাও তাঁর জন্য ছিল ভীষণ আনন্দের। এই নায়িকা জানালেন, শিল্পী সমিতির নির্বাচনের কারণে সারা রাত ঘুমাতে পারেননি তিনি। সকালে ঘুম থেকে উঠেই এফডিসিতে যান। প্রিয় এ আঙিনায় প্রিয় মানুষ ও সহকর্মীদের সঙ্গে আবার দেখা হয়েছে তাঁর।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেসব শিল্পী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবার মঙ্গল কামনা করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আশা করি, যে প্যানেলই জিতুক না কেন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করে যাব।’

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল