বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোবট যখন সাংবাদিক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রোবট যদি মানুষের সব ধরনের কাজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সম্প্রতি প্রকাশ হওয়া রোবটিক রিপোর্টারের এক ভিডিও এই আশ্বাস দিচ্ছে যে, সাংবাদিকদের চিন্তা করার মত আর কিছুই থাকছে না।

গত সপ্তাহে প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, চীন ভিত্তিক সংবাদ মাধ্যম জিনহুয়া নিউজের পক্ষ থেকে প্রথম রোবটিক রিপোর্টার ‘জিয়া জিয়া’ কেভিন ক্যালি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদকের সাক্ষাৎকার গ্রহণ করছে।

যেখানে জিয়া জিয়া’কে সংলাপগুলো বুঝতে পারার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেহারার ভাবভঙ্গি ও অঙ্গভঙ্গি প্রকাশ করতে দেখা গেছে।

জিয়া জিয়া মানবাকৃতির অন্য দুটি রোবট ‘ব্লেড রানার’ ও ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’ এর চেয়ে একদম আলাদা।

সে সহজাত ভাবভঙ্গি প্রকাশ করে, যাতে তাকে কমিক চরিত্র ‘রোবটিক লইস লেনের’ পরিবর্তে মানবাকৃতির পুতুলের মত দেখায়, বিশেষ করে যখন তাকে কাছ থেকে দেখা হয়।

গতমাসে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরার পেছনে একজন তাকে ‘হাই’ বললে প্রত্যুত্তরে চোখ টিপে সে বলে, ‘তোমাকে দেখে ভাল লাগলো’।

এ ছাড়া আরো কিছু স্বাভাবিক প্রশ্ন যেমন, ‘তুমি কেমন আছো’ অথবা ‘তোমার বয়স কত’ এ সব প্রশ্নের উত্তর দিতে পারে। তবে চলাফেরা ও অঙ্গভঙ্গিতে এখনো অনেকটা সীমাবদ্ধ জিয়া জিয়া।

কারণ, এর চেয়ে আরো জীবন্ত মানবাকৃতির রোবট ডিজনিল্যান্ডের রাইডগুলোতে আছে। পুরোপুরি জীবন্ত হতে জিয়া জিয়া কে আরো অনেক দূর যেতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ