সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলীর টানে বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় এলেন ৪০ জন বাংলাদেশি

news-image

 

বিনোদন ডেস্ক :মুক্তির আগেই প্রত্যাশার পারদ চড়েছিল। আর মুক্তির এক সপ্তাহের মধ্যে একের পর এক মাইলস্টোন পার করে ফেলেছে ‘বাহুবলী ২- দ্য কনক্ল্যুশন’। সারা বিশ্বে ৯০০০ স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকা কামিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে। প্রথম তিনদিনে ৫০০ কোটি টাকার ব্যবসা করে এবার হলিউডকে টক্কর দিতে চলেছে এসএস রাজামৌলির এই এপিক ব্লকবাস্টার। এই ছবি নিয়ে গোটা দেশ তো বটেই, এমনকি পড়শি দেশ বাংলাদেশেও প্রত্যাশার পারদ চড়েছে। সেই দেশের সিনেপ্রেমীরা বাহুবলীর উন্মাদনায় গা ভাসাতে এবার সোজা উড়ে এলেন ভারতে। প্রায় ৪০ জন সিনেপ্রেমী স্রেফ বাহুবলী ২ দেখবেন বলে বিশেষ চার্টার্ড বিমানে করে উড়ে এসেছেন কলকাতায়।
জানা গিয়েছে, সোমবার ঢাকা থেকে বিমানে কলকাতায় আসে ওই দলটি। দক্ষিণ কলকাতায় একটি মাল্টিপ্লেক্সে তাঁরা এই ছবিটি দেখেন। এপিক ব্লকবাস্টার দেখার পর ফরজানা নামে এক বাংলাদেশি সিনেপ্রেমী জানান, শুধু কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল জানার জন্য তাঁরা ২ বছর ধরে অপেক্ষা করেছিলেন। কলকাতার বেশ কিছু বন্ধু তাঁদের সেই রহস্য ফাঁস করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের কাছ থেকে গল্প না শুনে বরং নিজেরাই কলকাতায় এসে বাহুবলীকে চাক্ষুষ করলেন ওই বাংলাদেশি নাগরিকরা। আরও এক সিনেপ্রেমী হাসান খান জানান, তিনি বলিউড সিনেমার ভক্ত। দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে আগ কোনও ধারণা ছিল না। বাহুবলী সিরিজের প্রথম ছবি দেখার পর থেকেই মন্ত্রমুগ্ধ হয়ে যান তাঁরা। বাহুবলী ২ দেখার পর দক্ষিণ এশীয় হিসাবে গর্ববোধ করছেন তাঁরা।
এখনও সিঙ্গল ক্রিন বলুন বা মাল্টিপ্লেক্স, ছবি দেখার জন্য হলের বাইরে লাইন কমছে না সিনেপ্রেমীদের। যা পরিস্থিতি তাতে হলিউডের জেমস ক্যামেরনের ‘অবতার’-এর ব্যবসাকেও হারিয়ে দিতে পারে বাহুবলী ২। ব্যবসার নিরিখে সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে বিশ্ব চলচ্চিত্র জগতে ভারতের জয়জয়কার এখন শুধু সময়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’