সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় দত্তের মা হচ্ছেন মনীষা কৈরালা!

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দর্শকের সাড়া জাগানো অভিনেত্রী মনীষা কৈরালা। নিজের রুপ আর অভিনয় দক্ষতা দিয়ে দাগ কেটেছিলেন দর্শকদের হৃদয়ে। তবে ক্যান্সার আক্রান্ত হয়ে হঠাৎ করেই বলিউডের রুপালি জগত থেকে নিজেকে গুটিয়ে নেন নেপালের রাজপরিবারের এই কন্যা।

সেখান থেকেও ফিরে এসেছেন তিনি। কাজ করতে চেয়েছেন আবারও চলচ্চিত্রে। সুখবর হলো আবারও চলচ্চিত্রে দেখা যাবে এ তারকাকে। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োগ্রাফি নিয়ে নির্মিত ছবিতে সঞ্জয়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন মনীষা।

ছবিটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রনবীর কাপুর। তবে এখন থেকে বলিউডে নিয়মিত হবেন কি না এমন প্রশ্নের জবাবে মনীষা বলেন, ‘বছরে একটির বেশি ছবিতে কাজ করার ইচ্ছা নেই আপাতত।’ সেই সঙ্গে মনীষা তার পুরনো নায়কদের সঙ্গেও কাজ করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেন।

নব্বই দশকে মনীষা জুটি বেঁধে কাজ করেছেন আমির খান ও শাহরুখ খানদের সঙ্গে। বেশ ভালোই জমবে আবারও খানদের সঙ্গে মনীষাকে দেখার সুযোগ পেলে। নস্টালজিক হবেন কোটি কোটি বলিউডপ্রেমীরাও।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন