,

পাত্র বানান না জানায় বিয়ে ভাঙল পাত্রী!

news-image

অনলাইন ডেস্ক : বানান ভুল লিখে ‘বিপদে’ পড়লেন উত্তর প্রদেশের মৈনপুরি এলাকার এক বিয়ের পাত্র। হবু বরের বানানের এ রকম টালমাটাল অবস্থা দেখে পাকা কথার দিনই বেঁকে বসলেন কনে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মৈনপুরি জেলায়।

বিয়ের কথা পাকা করার জন্য মৈনপুরির কুরায়ালি এলাকার নুমায়িশ ময়দানে কনেপক্ষের বাড়ি গিয়েছিলেন পাত্রপক্ষের লোকজন। পাত্রের বাড়ি একই জেলার ফারাক্কাবাদে। হবু বর ও কনেকে সুযোগ করে দেওয়া হয় একে অপরের সঙ্গে কথা বলতে। কথা শুরু হতেই মেয়েটির হাতে একটি ডায়েরি ধরিয়ে দেন ছেলেটি। হিন্দিতে একের পর এক বানান লিখতে বলেন তাঁকে। মেয়েটিও বেশ চৌকস। সব কটি বানানই সঠিক লেখে তিনি। এরপরই শুরু হয় হবু বরের পরীক্ষা।

এক প্রত্যক্ষদর্শী জানান, ছেলেটিকে হিন্দিতে ‘সাম্প্রদায়িক’ এবং ‘দৃষ্টিকোণ’ বানান লিখতে বলেন পাত্রী। খাতা দেখার সময় ধরা পড়ে একের পর এক ভুল। দুটি বানানই ভুল, সেই সঙ্গে নিজের ঠিকানার বানানটিও ভুল লিখেছেন পাত্র।

উচ্চমাধ্যমিক পাস পাত্রের বানান শিক্ষার এই হাল দেখে তখনই অমত করে বসেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া মেয়েটি। দুই পরিবারের হাজার অনুরোধেও মন গলেনি তাঁর। সূত্র: আনন্দবাজার অনলাইন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১