,

মারাঠি ছবিতে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বছর খানেক আগে একবার শোনা গিয়েছিল, মারাঠি ছবিতে নাম লেখাতে যাচ্ছেন সানি লিওন। সেই ছবিটি পরিচালনা করার কথা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুজয় দেহাকের। কিন্তু ‘বড়দের ছবি’ হওয়ার কারণে শেষ পর্যন্ত সেটির কাজ ঝুলে যায়। মারাঠি ছবিতে অভিনয় করা না হলেও এবার মারাঠি সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে।

নাম ঠিক না হওয়া সেই ছবিটি বিশাল বাজেটের। ছবির পরিবেশক অবদূত গুপ্ত জানান, ‘সিনেমা যেহেতু বড় বাজেটের, তাই আমরা ছবির আইটেম গানে এমন একটি মুখ চাইছিলাম, যা বিপুলসংখ্যক মানুষের কাছে পরিচিত। এ চিন্তা থেকেই সানিকে নেওয়া।’

আর সানি লিওনও মারাঠি গানটির ব্যাপারে মহা আনন্দিত। তাঁর আনন্দ দ্বিগুণ করেছেন কোরিওগ্রাফার গণেশ আচার্য। সানি বলেন, ‘গণেশ আমার প্রিয় কোরিওগ্রাফার। তাঁর কোরিওগ্রাফিতে নাচের যেসব ধাপ থাকে, তা করতে গিয়ে খুব মজা পাই।’ এ ছবিটি পরিচালনা করবেন বিশাল দেওরুখর। বলিউড হাঙ্গামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে