বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা পুলকিত সম্রাট ও অভিনেত্রী ইয়ামি গৌতম। সনম রে সিনেমার সময় থেকে এ দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে নানা কারণেই আলোচনায় এসেছেন এ জুটি। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের।

কিন্তু তাদের সম্পর্কটা এখন মোটেও ভালো যাচ্ছে না। পুলকিতকে নাকি এড়িয়ে চলছেন ইয়ামি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কিছুদিন হলো পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি। পুলকিত বিষয়টি ঠিক করার চেষ্টা করছেন, কিন্তু ইয়ামি এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। ইয়ামি মনে করছেন তাদের সম্পর্ক এ অভিনেত্রীর ক্যারিয়ারে প্রভাব ফেলছে। তাই ব্যস্ততা অজুহাতে পুলকিতকে এড়িয়ে চলছেন ইয়ামি।’

পুলকিত-ইয়ামি জুটিকে পর্দায় সর্বশেষ দেখা গেছে জুনুনিয়াত (২০১৬) সিনেমায়। এছাড়া ইয়ামি গৌতম অভিনীত সর্বশেষ সিনেমা কাবিল। এতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সরকার-থ্রি সিনেমা নিয়ে ব্যস্ত ইয়ামি। অন্যদিকে ফুকরি-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পুলকিত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ