,

লোকের কথায় কিছু যায় আসে না: পরিণীতি চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রায় দুই বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। নিজেকে সময় দেয়া আর নিজের ফিটনেস নিয়ে গত দুই বছর ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী।

এক সময় পরিণীতিকে তার ফিটনেস নিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। কিন্তু নিজেকে পাল্টে অন্যভাবে তৈরি করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, আপনাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। লোকের কথা শুনেই কী চেহারা পাল্টালেন? জবাবে তিনি বলেন, ‘না, নিজের জন্য মেকওভার করেছি। আমি যদি অভিনেত্রী না হতাম তা হলে ওজন, চেহারা এগুলো নিয়ে মাথা ঘামাতাম না। অভিনয় ভিজ্যুয়াল মিডিয়াম। দেখতে কেমন লাগছে তা সব সময় গুরুত্ব পায়। আপনি ওভারওয়েট হলে চরিত্রের সঙ্গে জাস্টিফাই করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘সিনেমা জগতে আসার আগে ১২ বছর এই ওজন নিয়ে যুদ্ধ করেছি। তাই লোকের কথায় কিছু যায় আসে না। কিন্তু ওজন বেশি হলে কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না। ওজন কমিয়ে ফেলাটা আমার একটা ব্যক্তিগত ইমোশনাল জার্নি। অনেকে সেটা বুঝতে পারেন না।’

‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন পরিণীতি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাটিতে একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এতে প্লেব্যাকও করেছেন পরিণীতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে