সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুর মুখোশের আড়ালে ছিলেন যে অভিনেতা!

news-image

বিনোদন ডেস্ক : যদি প্রশ্ন করা হয় ২০০৯-এ মুক্তি পাওয়া পা ছবির অরো-র চরিত্রে কে অভিনয় করেছিলেন? শার্টের কলার তুলে যে কেউ উত্তর দিয়ে দেবেন অনায়াসে। পা ছবির মুখ্য চরিত্র অরো-র চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

অসাধারণ মেকআপে তাঁকে চেনাই দুষ্কর ছিল। এ কথাও অনেকেরই জানা আছে যে, অরো-র ওই বিশেষ মেকআপ চলত প্রায় চার ঘণ্টা ধরে। আর মেকআপ চলাকালীন এক ফোঁটা জলও খাবার উপায় থাকত না অমিতাভের। এ সব তো প্রায় সকলেরই জানা। এ বার যদি জানতে চাওয়া হয় ২০০৩-এ মুক্তি পাওয়া বিখ্যাত ছবি কোয়ি মিল গ্যয়া ছবিতে জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন?

ভাবছেন, আরে এ আবার কী রকম প্রশ্ন! ওই চরিত্রটা তো রোবট জাতীয় কিছু একটাকে সুন্দর করে সাজিয়ে চালিয়ে দেওয়া হত। আর বাকিটা ক্যামেরার কারসাজি!

না, জাদুর চরিত্রে অভিনয় করেছিলেন এক বলিউড অভিনেতা। নাম ইন্দ্রবদন পুরোহিত। তাঁর নিয়মিত উপস্থিতি ছিল বেশ কিছু জনপ্রিয় কমেডি ধারাবাহিকে। অনেকেরই হয়তো জানা নেই, ২০০১ সালের বিখ্যাত হলিউড ছবি লর্ড অব দ্য রিঙ্গস ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন।

এর পরই তিনি সুযোগ পান রাকেশ রোশনের প্রজেক্টে জাদুর চরিত্রে। জাদুর মুখোশের আড়ালে থাকা এই মানুষটি আগাগোড়াই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই আট থেকে আশি— সব বয়সের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে হয়ে ওঠা জাদুর আসল জাদুকরকে আমরা অনেকেই এখনও চিনি না। ২৮ সেপ্টেম্বর ২০১৪-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই অভিনেতার।
সূত্র: টেলিটাডকা ডট নেট

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন