,

‘সিনেমা থেকে আমাকে বাদ দিয়েছিল’

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দর্শকদের অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কোয়ান্টিকো টিভি সিরিজের অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে মার্কিন মুলুকেও এখন জনপ্রিয় তিনি। এ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমেও অভিনয় করেছেন তিনি।

খুব শিগগির ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদা গল্প রয়েছে। নানা চড়াই উতরাইয়ের মাধ্যমে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, অভিনয় ক্যারিয়ারে তিনি স্বজন প্রীতির মুখোমুখি হয়েছেন কিনা। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রত্যেক তারকার আলাদা আলাদা গল্প থাকে। আমারও আছে। অভিনয় ক্যারিয়ারে আমিও অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছি। কারো একজনের নির্দেশে সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। তখন আমি কেঁদেছিলাম। তবে এ অবস্থা থেকে বেরিয়েও আসি।’

‘দোস্তানা’ খ্যাত এ অভিনেত্রী তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘উত্তরাধিকার সূত্রে তারকা পরিবারে জন্মগ্রহণ করা দোষের কিছু না। চলচ্চিত্র পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কারো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া কঠিন। আবার তারকা পরিবারের সুনাম ধরে রাখা তারকা সন্তানদের ওপর এক প্রকারের চাপ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে