,

জুটিবদ্ধ আনুশকা-পরমব্রত

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। জনপ্রিয় অনেক অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এবার জুটি বাঁধতে যাচ্ছেন টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

‘পরী’ শিরোনামের সিনেমায় দেখা যাবে আনুশকা-পরমকে। সিনেমাটি আনুশকা শর্মা প্রযোজনা করছেন। আনুশকা প্রযোজিত এটি তৃতীয় সিনেমা। এটি পরিচালনা করছেন প্রসিত রায়।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘পরী সিনেমার চিত্রনাট্য চমৎকার। আমার অনেক পছন্দ হয়েছে। এই মিশনে পরিচালকের দৃষ্টিভঙ্গির উপর পুরো ভরসা রাখছি।’

পরমব্রত তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘পরী সিনেমাটির চিত্রনাট্য ও টিম আমার খুব পছন্দ হয়েছে এবং আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে আগ্রহী।’

আগামী জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে