বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্যাটাসে কাকে ইঙ্গিত করলেন অপু বিশ্বাস?

news-image

বিনোদন প্রতিবেদক : গোপন কথাটি থাকেনি গোপনে। জটিলতাময় কিছু দিন পার করে এখন স্বামী সন্তান নিয়ে সুখেই আছেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এতসব জটিলতার পেছনে যে নবাগতা নায়িকা বুবলি আছেন সেটা বলার অপেক্ষা রাখে না। সাংসারিক অশান্তি কেটে গেছে। পরিচালকদের সঙ্গে শাকিব খানের বিবাদও মিটে গেছে। এমন সময়ে অপু বিশ্বাস নিজের ভেরিফাই্ড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা এখন আলোচনার তুঙ্গে।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সুপারস্টার নায়িকা লিখেছেন, “কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয়, লোক দেখিয়ে নয়। …কিন্তু দূরের মানুষ গুলো দু-চারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজেকে কাছের মানুষ হিসাবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে যায়। …”

তিনি আরও লিখেছেন, “একটু চোখ মেলে তাকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কম্পানির প্রচারের স্বার্থে ৩০০ টাকার প্রডাক্ট ১০০ টাকায় বিক্রি করে। সেই সব চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয়। কিন্তু দুইদিন পর বুঝা যায় তারা কতটা ঠকেছে। সেই সব মানুষ গুলোও এমন। সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেওয়ার ধান্ধায় থাকে তারা। ”

পারিবারিক অশান্তির কারণে অস্থির মেজাজে পরিচালকদের সম্পর্কে মিডিয়ায় শাকিব খানের কিছু বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরিচালক সমিতি শাকিবের ঐ বক্তব্যকে ‘আপত্তিকর’ দাবি করে তাকে নিষিদ্ধ করে। তবে সিনিয়র শিল্পীদের হস্তক্ষেপে শাকিব খান দুঃখ প্রকাশ করায় বিষয়টি এখন মিটমাট হয়ে গেছে। এই পুরোটা সময় শাকিবের পাশে ছিলেন অপু বিশ্বাস। শাকিবকে সাহস জুগিয়েছেন। এই স্ট্যাটাসেই তা পরিস্কার। আর যার দিকে ইঙ্গিত করেছেন, তার নাম অনুমান করতে নিশ্চয়ই বেগ পেতে হবে না পাঠকদের?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ