সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ আকাশ থেকে মাথায় গরু পড়ে এক ব্যক্তি আহত!

news-image

অনলাইন ডেস্ক : আকাশ থেকে মাথার উপর গরু পড়ে গুরুতর আহত হয়েছেন কলকাতার তিনজলা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান (৪৩)। রবিবার সকালে গিয়েছিলেন বাজারে। একটি দোকানে শসা কিনছিলেন মাথা নিচু করে। এ সময় আকাশ থেকে গরুটি তার মাথার উপর পড়ে!

জানা গেছে, মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ৮৫ কেজি ওজনের ওই গরুটি। বাড়ির মালিক আঞ্জুম আলম মান্নানের পরিবারকে জানিয়েছেন, তাঁর বাড়িরই এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে গরুটি বেধে রেখেছিল। রবিবার গরুটিকে স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। এক পর্যায়ে রশি ছিড়ে ছাদের দেয়াল টপকে নিচে পড়ে।

মান্নানের স্ত্রী সীমা বেগম  বলেন, ‘‘কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে, ১৮টা সেলাই পড়েছে। গায়ে, হাতে, পায়ে অনেক জায়গায় চোট আছে।’’

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান