,

ট্রেনেই হস্তমৈথুন! যুবককে ছাতা দিয়ে পিটিয়েছিলেন স্বরা ভাস্কর

news-image

 
বিনোদন ডেস্ক : সলমন খানের সঙ্গে ছবির প্রমোশনে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। রাজকোটে প্রেম রতন ধন পাও ছবির প্রমোশনে গিয়ে বিমানবন্দরেই হেনস্তার মুখে পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, আরও এক ঘটনার মুখে পড়তে হয়েছিল বলিউডের এই কন্যাকে। তখন স্ট্রাগল করছেন স্বরা। মুম্বইয়ের লোকাল ট্রেনই যাতায়াতের জন্য ভরসা। একদিন তাঁকে ফাঁকা কামরায় পেয়ে এক যুবক হস্তমৈথুন করতে শুরু করে। প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল সে। কিন্তু পড়ে ব্যাগ থেকে ছাতা বের করে বেদম মার মারেন ওই যুবককে।

সাক্ষাৎকারে স্বরা জানান, ছবির প্রোমোশনে সলমন খান ও অনুপম খেরের সঙ্গে রাজকোটে গিয়েছিলেন তিনি। তাঁরা বিমানবন্দরে নামতেই প্রায় ২ হাজার মানুষের ভিড় তাঁদের ঘিরে ধরে। সকলেই সলমনকে এক ঝলক দেখার জন্য পাগলের মতো করছিলেন। বাকিদের সঙ্গে স্বরাও বিমানবন্দরের বাইরে বেরোচ্ছিলেন। ভিড়ের মধ্যে তিনি বুঝতে পারেন, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে তাঁর গায়ে হাত দিচ্ছে। অনুপম খের তাঁকে কোনওরকমে ওই ভিড় থেকে বের করে গাড়িতে তুলে দেন। স্বরা বলেন, প্রতিটি মহিলাকেই কখনও না কখনও যৌন হেনস্তার শিকার হতে হয়েছে।

আর মুম্বইয়ের লোকাল ট্রেনে সেই দুপুরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বরা বলেন, “আমি তখন মুম্বইয়ে নতুন। একটা চেক আনতে গিয়েছিলাম। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরাতেই ছিলাম। তবে ভরদুপুর বলে কামরা ফাঁকা ছিল। দেখি, মদ্যপ এক যুবক সেখানে হস্তমৈথুন করছে। এক মুহূর্তের জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম। পরক্ষণেই ঘুরে দাঁড়াই। হাতের কাছে ছাতা ছিল। তা দিয়েই খুব পিটিয়েছিলাম ওই ব্যক্তিকে। ওর কলার ধরে ট্রেন থেকে নামাতেও চেয়েছিলাম। কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মেরে সে পালায়।” অকারণে ভারতীয় মেয়েদের লজ্জা পাওয়ার কোনও কারণ নেই বলেই বিশ্বাস করেন স্বরা। উল্টে মেয়েরা খানিকটা নিজেদের নিয়ে ভাবনাচিন্তা করুক, প্রয়োজনে কিছুটা স্বার্থপরও হোন, বার্তা স্বরার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে