,

ক্ষমা চাইলেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক :ঢালিউডের অভিনেতা শাকিব খান চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন। রবিবার সন্ধ্যায় পরিচালক সমিতির কার্যালয়ে উপস্থিত সবার সামনে ক্ষমা চান তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তিক্ত সর্ম্পক তৈরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

এসময় শাকিব খান বলেন, আমি আপনাদের সন্তান। আমরা আগের মতো এক সাথে কাজ করতে চাই।

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে শাকিবের ‘সমঝোতা’র চেষ্টা চলছে বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।

শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আর কাজ করবেন না বলে জানান ঢালিউডের পরিচালকরা। তার সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজেও অংশ না নেয়ার ঘোষণা দেন চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সংশ্লিষ্টরা।

এর একদিন পর রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিত্রনায়ক অমিত হাসান ও আলমগীরের সঙ্গে শাকিবের বৈঠক হয়। এর পর শাকিবকে শিল্পী সমিতির কার্যালয়ে রেখে অমিত ও আলমগীর যান পরিচালক সমিতির কার্যালয়ে।

সমঝোতার বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, আমরা বিষয়টি সমঝোতা করার চেষ্টা করছি। আশা করি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিষয়টা সুরাহা করতে পারব।

এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, শাকিবের প্রতিনিধি হিসেবে অমিত হাসান আসছে। তারা আমাদের সাথে সমঝোতা করতে চাচ্ছে। সে ক্ষেত্রে আমরা এফডিসির সমস্ত সংগঠনকে ডেকেছি। আমরা কথা বলে জিনিসটার সুরাহা করার চেষ্টা করতেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে