বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়ার জিন্স প্যান্টে খেজুর গাছ

news-image

বিনোদন ডেস্ক : কোনো আয়োজন বা পার্টিতে বলিউড তারকাদের কেউ থাকা মানেই অন্যরকম আলোচনার খোরাক। তবে এ ক্ষেত্রে বলিউড তারকাদের পোশাক নিয়েও আলোচনা থাকে তুঙ্গে।

স্বাভাবিকভাবেই জমকালো আয়োজন বা পার্টিতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পোশাকে বৈচিত্র্য আনেন বলিউড তারকারা। তবে হাল আমলে তাদের ফ্যাশনে এসেছে বিচিত্রতা।

সম্প্রতি বলিউডের গ্ল্যামার গার্ল আলিয়া ভাটকে দেখা গেছে এমনই এক সাজে। কালো-লাল রঙা মোটা শার্টের সঙ্গে নীল জিন্স পরেছেন আলিয়া ভাট। জিন্সে দুই পায়ে দুটি সোনালি কারুকাজের খেজুর গাছ। হাঁটুর ওপর থেকে উরুর অংশজুড়ে এমব্রয়ডারি করে ফুঁটিয়ে তোলা হয়েছে আকাশের সাদা মেঘ ও উড়ন্ত পাখি।

আপাতদৃষ্টিতে এ সাজ ক্যাজুয়াল কিংবা আউটফিটের মনে হলেও ব্যতিক্রম নকশার এ পোশাক সাধারণের সঙ্গে আলিয়া ভাটকে আলাদা করে তুলেছে।

স্টাইলে ছাড় না দিয়েও কিভাবে আরামদায়ক পোশাকেও অন্যদের টেক্কা দেওয়া যায়, আলিয়ার এ সাধারণ সাজ সেটাই তুলে ধরেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বলিউডের প্রভাবশালী চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাট। ২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় হালের ক্রেজ আলিয়ার। বর্তমানে গৌরি শিন্ডের ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন আলিয়া। একই ছবিতে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ