বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘পরবাসিনী’

news-image

বিনোদন প্রতিবেদক : বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। ২০১৫ সালের শেষ থেকে মুক্তির প্রতীক্ষায় থাকা এই ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।

রেগে এন্টারটেইনমেন্টের প্রযোজনা ও স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছবিটি নিয়ে প্রথম থেকেই শুরু হয় বিতর্কের কাদা ছোঁড়াছুঁড়ি। বাংলাদেশের নিরব ও মেহজাবীনকে নিয়ে ছবির শুটিং শুরু হলেও পরবর্তীতে অভিনয়শিল্পী পরিবর্তন করা হয়।

ছবিতে যুক্ত হন বাংলাদেশের ইমন ও ভারতের উর্বশী রাউতেলাসহ নতুন নতুন শিল্পী। যার বেশিরভাগই ভারতের। ২০১২ সালে ‘পরবাসিনী’ ছবির কাজ শুরু হয়। ২০১৫ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পায় ছবিটি।

গত বছরের ৪ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। অবশেষে চলতি বছরের ৫ মে আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হচ্ছে এই সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন স্বপন আহমেদ। জানা গেছে, বাংলাদেশ ছাড়া ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মধ্যপ্রাচ্য ও আমেরিকায়।

এই ছবিতে ইমন ও উর্বশী ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, অপ্সরা আলী, কাজী উজ্জ্বল, ভারত থেকে উর্বশী, রিত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জুনমালিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ