বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার ওপর নাখোশ দীপিকা!

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দুজনই অভিনেতা রণবীর কাপুরের সাবেক প্রেমিকা। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনার প্রেমে পড়েন রণবীর। অবশ্য গত বছর তাদেরও ব্রেকআপ হয়। তাই ব্যক্তিগত বা পেশাগত কারণে তাদের ঠাণ্ডা লড়াইটা অনেকদিনের।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট চালু করেছেন ক্যাটরিনা কাইফ। মাত্র একদিনে ১০ লাখ অনুসারী পেয়েছেন তিনি। এছাড়া ইনস্টাগ্রামে তার তোয়ালে পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। আর এতে নাকি খুশি নন দীপিকা।

ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালুতে দীপিকা কেন নাখোশ হবেন? এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাবতা সিনেমার একটি আইটেম গান প্রকাশিত হয়। এতে বেশ আকর্ষণীয় রূপে দীপিকাকে দেখা গেছে। কিন্তু ক্যাটরিনার ইনস্টাগ্রামে অভিষেক আলোচনায় ঢাকা পড়েছে রাবতা সিনেমায় দীপিকার গান। এ নিয়ে নাকি নাখোশ দীপিকা।

অভিনয়ের দিক থেকে ক্যাটরিনার পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল