,

সালমানের সঙ্গে লড়াই চাইছেন না সানি

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেতা সানি দেওলের সিনেমা ভাইয়াজি সুপারহিট। নানা কারণে বিলম্বিত সিনেমাটি ছয় বছর পর অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। আসছে ঈদুল ফিতরে সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমার সঙ্গে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি সিনেমাটি। কিন্তু সালমানের সঙ্গে এ লড়াইয়ে যেতে চাইছেন না সানি। এ জন্য তিনি সিনেমা মুক্তির তারিখ পেছানোর চিন্তা করছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সানি দেওলের সঙ্গে সালমানের সম্পর্ক বেশ ভালো। তাই তিনি একই দিনে সিনেমা মুক্তি দিতে চাইছেন না। এ নিয়ে তিনি প্রযোজকের সঙ্গে আলোচনা করেছেন এবং বোঝানোর চেষ্টাও করছেন, সালমানের সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি দেয়া ঠিক হবে না। ইতোমধ্যে সিনেমাটি অনেক বিলম্বিত হওয়ায় প্রযোজক এতে এখনো রাজি হননি। তারা সিনেমার বাকি টিমের সঙ্গেও বিষয়টি আলোচনা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।’

২০১১ সালে প্রথম ভাইয়াজি সুপারহিট সিনেমার ঘোষণা দেয়া হয়। এমনকি ২০১২ সালে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে অর্থনৈতিক সমস্যার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ফের সিনেমাটির শুটিং শুরু হয়।

ভাইয়াজি সুপারহিট সিনেমার মাধ্যমে আবারো অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা। সর্বশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হ্যাপি এন্ডিং সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। অন্যদিকে ২০১৩ সালে শর্টকাট রোমিও সিনেমায় দেখা গিয়েছিল আমিশা প্যাটেলকে। এ সিনেমায় তাকেও দেখা যাবে। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা ভাইয়াজি সুপারহিট। সিনেমাটিতে সানি দেওল-প্রীতি-আমিশা ছাড়া আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, আরশাদ ওয়ার্সি প্রমুখ

অন্যদিকে সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। এ নির্মাতার সঙ্গে এর আগে এক থা টাইগার ও বজরঙ্গি ভাইজান’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন সালমান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে