,

প্রথম দিনে কত আয় করল ‘বাহুবলি-টু’?

news-image

 

বিনোদন ডেস্ক : প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি- দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। শুক্রবার (২৮ এপ্রিল) ভারত এবং ভারতের বাইরে প্রায় ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এর মধ্যে শুধু ভারতে প্রথম দিনে ১০০ কোটি রুপির উপরে আয় করেছে বাহুবলি-টু।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহুবলি-টু সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। এ অঞ্চল থেকে সিনেমাটির আয় হয়েছে ৪৫ কোটি রুপি। এ ছাড়া কেরালায় ৪০ কোটি, হিন্দি সংস্করনে ৩৫ কোটি, তামিলনাড়ুতে ১৪ কোটি ও কর্ণাটকে ১০ কোটি আয় করেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার এ সিক্যুয়েলটি। সিনেমা পরিবেশক অক্ষয় রাথি জানিয়েছেন, তিনদিনে সিনেমাটির আয় ২০০ কোটি ছাড়িয়ে যাবে।

বাহুবলি-টু সিনেমাটির প্রথমদিনের আয় ভারতীয় সিনেমার অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ উৎসবের ছুটির দিন ব্যতীত এর আগে প্রথমদিনে ধুম-থ্রি ৩৬.২২ কোটি রুপি, দঙ্গল ২৯.৭৮ কোটি রুপি, পিকে ২৭ কোটি রুপি, কিক ২৬.৫২ কোটি রুপি এবং দাবাং-টু ২১ কোটি রুপি আয় করেছিল। এমনকি বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি আয় করেছিল ৬০ কোটি রুপি। এদিকে চলতি বছরের এখন পর্যন্ত প্রথমদিনে বলিউড সিনেমার প্রথমদিনে সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খান অভিনীত রইস। সিনেমাটি প্রথমদিনে ২০.৪২ কোটি রুপি।

মুক্তির আগেই বাহুবলি-টু সিনেমাটি আয় করেছে ৫০০ কোটি রুপি। সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এছাড়া বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি তেলেগু স্বত্ব বিক্রি হয়েছে ১৩০ কোটি রুপি মূল্যে। ৪৭ কোটি রুপি দিয়ে সিনেমাটির তামিল স্বত্ব বিক্রি হয়েছে। কেরালায় ১০ কোটি রুপি, কর্ণাটকে ৪৫ কোটি রুপি এবং ভারতের বাইরে উত্তর আমেরিকায় ৪৫ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি হয়েছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির হিন্দি ভাষায় স্যাটেলাইট স্বত্ব ৫১ কোটি রুপি মূল্যে কিনে নিয়েছে সনি টিভি নেটওয়ার্ক। যা কোনো ডাবিংকৃত সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ এবং কোনো আঞ্চলিক সিনেমার জন্য সনি কর্তৃপক্ষ এ পরিমাণ অর্থ প্রদান করছে। এছাড়া এটি কোনো হিন্দি সিনেমার চেয়েও বেশি। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছিল ৪৫ কোটি রুপিতে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকায় এবার মূল্য বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তেলেগু সংস্করণের সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৬ কোটি রুপিতে। সিনেমাটির তামিল, মালায়ালাম ও যুক্তরাষ্ট্রের সংস্করণের স্যাটেলাইট স্বত্ব এবং গানের অডিও স্বত্ব বিক্রিসহ সব মিলিয়ে মুক্তির আগেই সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে