সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবেও ফিরছে সিনেমা, তবে…

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবেও একদিন বিশ্বমানের সিনেমার পাশাপাশি অপেরা হাউজ নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ সংস্কৃতি সংস্কারক।

১৯৭০ সাল পর্যন্ত দেশটিতে সীমিত পরিসরে সিনেমার নির্মাণকাজ চলেছিল। তবে পরবর্তী সময়ে তা একেবারেই বন্ধ হয়ে যায়।

দেশটিতে বর্তমানে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীর কোনো ব্যবস্থা নেই। তবে সম্প্রতি দেশটিতে কনসার্ট শুরু হয়েছে।

সরকার বলছে, দেশটির সংস্কৃতি চর্চার চেহারা পাল্টে দেয়ার জন্য ‘ভিশন ২০৩০’ নিয়ে কাজ চলছে।

দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ দেশটির সংস্কৃতি চর্চার পরিবর্তনে কাজের বিষয়টি তদারক করছেন।

বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, সৌদি আরবের ধণাঢ্য ব্যক্তিরা প্রতিবছরই বিভিন্ন দেশে ঘুরে বেড়াবার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটি- জিইএর চেয়ারম্যান আহমেদ আল খাতিব বলেন, দেশটিতে ধীরে ধীরে সবাই পরিবর্তনের প্রত্যাশী হয়ে উঠছেন। বিশেষ করে যাদের বয়স ৩০ এর নিচে, তারা পরিবর্তনটা বেশি চান।

এদের সবাই লন্ডন ও নিউইয়র্কে যে ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, তার পক্ষপাতী। যদিও এ ধরনের পটপরিবর্তন দ্রুত হওয়া সম্ভব নয়।

কারণ সৌদিদের মধ্যে কিছু রয়েছে উদার, কিছু রয়েছে রক্ষণশীল। তবে বেশিরভাগই মধ্যপন্থী।

আহমেদ আল খাতিব আরও বলেন, সৌদি বাসিন্দারা প্রতিবছরই বিভিন্ন দেশে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা সিনেমা দেখে, কনসার্টে অংশ নেয় কিংবা বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ায়। আমার ধারণা, এরা মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ।

সৌদিদের বিনোদন তাদের অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার মানুষের বিনোদন চাহিদা মেটে তেল বিক্রির টাকায়। তবে বর্তমানে তেলের দাম নিম্নমুখী হওয়ায় দেশটির সরকার নিজ দেশেই বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন এবং যুবকদের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য সরকার ও বেকসরকারি উদ্যোগকে একত্র করে বিভিন্ন বিনোদন কেন্দ্র নির্মাণ, পার্ক স্থাপনসহ নানান উদ্যোগ নেয়া হয়েছে।

তবে বিনোদনের ক্ষেত্রে সিনেমা নিয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে সৌদি সরকার।

জিইএ চেয়ারম্যান খাতিব বলেন, সিনেমা নিয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না। এমনকি আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনাতেও তা নেই। একদিন সৌদি আরবেও সিনেমা চলবে। আমরা সেই জায়গাটিতে পৌঁছতে পারব। তবে কবে সেটা হবে তা জানা নেই।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন