,

দুর্ঘটনায় মডেল সনিকা নিহত, অভিনেতা বিক্রম আহত

news-image

বিনোদন ডেস্ক : ভারতের রাসবিহারীর কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যের গাড়ি। গাড়িতে সেই সময় বিক্রমের সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সনিকা সিংহ চৌহান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সনিকাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিক্রম।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টায় লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে আসছিল সাদা রঙের চার চাকার গাড়িটি। চালকের আসনে ছিলেন বিক্রম। তার পাশেই বসেছিলেন সনিকা। লেক মলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি।

এরপরে সেটি একটি দোকানে ধাক্কা মেরে ছিটকে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এরপরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দরজা খুলে কোনওমতে বিক্রমদের উদ্ধার করা হয়। দুইজনকেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, মাথাসহ দেহের বিভিন্ন জায়গা থেকে মারাত্মক রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে সনিকার। প্রথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হলেও ফের তিনি অসুস্থ বোধ করায় আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ বিক্রম। বেশ কয়েকটি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাকে। অন্য দিকে সনিকাও মডেল দুনিয়ায় যথেষ্ট পরিচিত। ২০১০ সালে সানন্দা তিলোত্তমার সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন তিনি। ২০১৩-তে মিস ডিভার প্রথম ১৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতাতেই মিস পপুলার বিভাগে জয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি প্রো কাবাডি লিগের উপস্থাপক হিসাবেও দেখা গিয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে